"বিশ্ববাসী আমেরিকায় স্বাগত" « বাংলাখবর প্রতিদিন

“বিশ্ববাসী আমেরিকায় স্বাগত”

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:১৯
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:১৯
Link Copied!

আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ, এরপর ২০২৬ সালে বসবে সবচেয়ে বড় ফুটবল আসর—বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্ট নিয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে যে উদ্বেগ ছিল, তা দূর করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাফ জানিয়ে দিয়েছেন, “বিশ্ববাসী আমেরিকায় স্বাগত।”

এই বক্তব্য দেন ফিফা কংগ্রেসে, যেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যাতে বিদেশি দর্শকদের যাতায়াত, নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো সহজ হয়।

“আমরা সম্প্রতি হোয়াইট হাউসের টাস্কফোর্সের সঙ্গে একটি সভা করেছি ফিফা বিশ্বকাপ নিয়ে। সেখানে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট করেছে—বিশ্ববাসী আমেরিকায় স্বাগত। খেলোয়াড়, কর্মকর্তা, এবং অবশ্যই ফুটবলপ্রেমী—সবাই,” বলেন ইনফান্তিনো।

বিজ্ঞাপন

তবে এই মন্তব্য এসেছে এক ধরনের চাপের মুখে। ফিফা কংগ্রেসে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ আন্তর্জাতিক ভক্তদের জন্য সহজ হবে?

ইনফান্তিনো দাবি করেন, “এটি শুধু আমার কথা নয়, এটি মার্কিন সরকারের পক্ষ থেকে এসেছে। যারা ফুটবল উদ্‌যাপন করতে আসবে, তারা সবাই স্বাগত। কিন্তু যারা ঝামেলা করতে আসবে, তারা কোনো দেশেই স্বাগত নয়। ”

এই বছরের শুরুতেও ইনফান্তিনো একই ধরনের মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। নিরাপত্তা, পরিবহন, ও দর্শকদের অবাধ চলাফেরার নিশ্চয়তা দিতেই এই সমন্বয় প্রয়োজন।

বিজ্ঞাপন

তবে সব কিছু নিয়ে সবার আশ্বস্ত হওয়া যাচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি ফিফাকে আহ্বান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরকার নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা না দিতে পারে, তবে বিকল্প ভেন্যু বিবেচনায় রাখা উচিত।

এদিকে ফিফার হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যেখানে প্রায় ৩.৭ মিলিয়ন দর্শক ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও এই দুই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত