ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:২৩
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:২৩
Link Copied!

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে সার্ভেয়ার সমির মল্লিককে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাই বাবুল মল্লিকের বিরুদ্ধ। গত সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম বলেন, আমার স্বামীর সাথে তার চাচাতো ভাই বাবুল মল্লিকের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাবুল মল্লিক সোমবার বিরোধীয় জমিতে চলাচলের পথ আটকিয়ে বেড়া

দিতে গেলে সমির মল্লিক বাধা দিলে তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এদে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। আবাসিক চিকিৎসক ডা: মো সানি বলেন, সমির মল্লিককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদি হাসান বলেন, নিহতের স্বজনরা তাকে হাসপাতালে এনেছে। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত