হোমনায় ৩ কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ৩ কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৮:৪৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৮:৪৪
Link Copied!

কুমিল্লার হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদল ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২শে মে) বিকাল ৪ টায় তিনটি কলেজের ছাত্রদলের আয়োজনে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার এর কবর জিয়ারত শেষে তার বাড়িতে তিন কলেজের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মরহুম এম কে আনোয়ার এর বাস ভবন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে হোমনা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা পৌর সুপার মার্কেটে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এন কে ইয়ামিন সরকার সানি, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ নাইম ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মুশফিকুর রহমান মেহেদী, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আমিনুল হক রাসেল প্রমুখ।

এসময় তিন কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর স্বাক্ষরিত পেডে মোঃ নাইম ইসলাম কে সভাপতি ও আবু হায়দার রনি কে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট হোমনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল, মোঃ মুশফিকুর রহমান মেহেদী কে সভাপতি ও বাদশা ফাহাদ ইমন কে সাধারন সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদল, আমিনুল হক রাসেল কে সভাপতি ও মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত