মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া সদরে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

মুফতি আমীর হামজাকে কুষ্টিয়া সদরে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ১:২৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ১:২৯
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ‘সম্ভাব্য প্রার্থী’ পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের শুরা সদস্য ফরহাদ হুসাইনের পরিবর্তে আগামী সংসদ নির্বাচনে এই আসনে জনপ্রিয়, প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ শেষে এই নতুন প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়। শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমির আবদুল ওয়াহিদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রাতে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন। সভা শেষে তিনি নতুন প্রার্থী আমীর হামজার নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সমাবেশে জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া কেন্দ্রীয় শুরা সদস্য ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সে-সময় জেলা জামায়াতের ফেইসবুক আইডিতে চার প্রার্থীর দলীয় একটি ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়েছিল। সেখানে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর শুরা সদস্য ফরহাদ হুসাইনের নাম ঘোষণা করা হয়েছিল। জেলা জামায়াতের আমির আবুল হাশেমও তখন এ তথ্য নিশ্চিত করেছিলেন।

প্রার্থী পরিবর্তনের বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, সমাবেশে জেলার সব নারী–পুরুষ রুকনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিয়নের নেতারাও ছিলেন। তাঁদের সবার মতামতের ভিত্তিতে কেন্দ্রকে জানিয়ে আমীর হামজার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সম্ভাব্য প্রার্থী মুফতি আমীর হামজা দলীয় কোনো পদে না থাকলেও ওলামা বিভাগে কাজ করেন উল্লেখ করে সুজা উদ্দীন জোয়ার্দ্দার আরও বলেন, ‘এটা সম্ভাব্য প্রার্থী। কেন্দ্রের নির্দেশে তাৎক্ষণিকভাবে বিচার–বিশ্লেষণ করে পরিবর্তনও হতে পারে। বিকল্প প্রার্থী হিসেবে অনেকে আমার নামও প্রস্তাব করেছিল। কিন্তু আমি আমীর হামজা প্রার্থী হওয়ায় খুশি। তিনি (হামজা) শুধু কুষ্টিয়ার নন, সারা দেশের গর্ব। দেশের বাইরেও তাঁর ব্যাপক পরিচিতি।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত