জাতীয় পার্টি ছিল আ'লীগের দালাল: আখতার « বাংলাখবর প্রতিদিন

জাতীয় পার্টি ছিল আ’লীগের দালাল: আখতার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১২:৩০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১২:৩০
Link Copied!

বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। শুধু তাই নয়, বাংলাদেশে ভোট ডাকাতির ও একপাক্ষিক নির্বাচনগুলোতে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, জনগণের ভোটাধিকারের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।

বিজ্ঞাপন

এনসিপির সদস্য সচিব বলেন, জনগণের সঙ্গে প্রতারণার জন্য জাতীয় পার্টি এখনও জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করেনি। বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছে, সেইসব ব্যক্তি ও দলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রেখে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনই এদের মতো স্বৈরাচারপন্থি কোনো দল রাজনীতি করার সুযোগ না পায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত