দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ আর নয়: আমিনুল হক « বাংলাখবর প্রতিদিন

দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ আর নয়: আমিনুল হক

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:১৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:১৬
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, যারা দিনের বেলায় বিএনপি এবং রাতের বেলায় আওয়ামী লীগ করে, তাদের দলের সদস্যপদ আর নবায়ন করা হবে না।’ একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি থাকলে তাদেরও সদস্যপদ নবায়ন হবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উত্তরা পূর্ব ও উত্তরখানে পৃথক দুটি অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘আপনারা সকলে সতর্ক থাকবেন কোনো আওয়ামী লীগ যাতে সদস্য ফরম নবায়ন করতে না পারে। যদি আওয়ামী লীগের সঙ্গে ছবি থাকে তার সদস্য ফরম নবায়ন করা যাবে না। গত ১৭ বছরে যারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন এবং দলের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরাই সবার আগে সদস্যপদ নবায়নের সুযোগ পাবেন। ’

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সদস্য নবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন, যোগ্য ও ভালো মানুষদের দলে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তার মতে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চান।

বিএনপির এই নেতা বলেন, ‘পতিত আওয়ামী প্রেতাত্মারা এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা নিয়ে তারা দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। ’

বিজ্ঞাপন

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে কয়েকটি দলের ‘মন খারাপ’ মন্তব্য করে আমিনুল হক বলেন, সবাই যখন লন্ডন বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন দেশের কয়েকটি দল ইউনূস-তারেক বৈঠকটি তাদের পছন্দ হয়নি বলেই তাদের মন খারাপ। তাদের মন খারাপের কারণেই তারা বিভিন্ন মিটিং এ অংশ নিচ্ছে না।

তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই রাজনীতি করে। বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে।

তিনি দাবি করেন, ‘নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। ’

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ আরও অনেকে।

দুপুরে পল্লবীর ৬ নম্বর সেকশন বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলেও অংশ নেন আমিনুল হক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত