বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা « বাংলাখবর প্রতিদিন

বোরকা পরে এসে যুবদল কর্মীকে স্ত্রী-কন্যার সামনে গুলি করে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৭:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৭:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে, নিজ স্ত্রী ও কন্যার সামনে গুলি করে হত্যা করা হয়েছে মো. সেলিম নামে যুবদল নেতাকে। আজ রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং দক্ষিণ শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আমির হোসেনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম তার স্ত্রী ফেরদৌস আকতার ও মেয়ে সাবরিনাকে সঙ্গে নিয়ে চাচি শাশুড়ির জানাজা শেষে নিজ খামারবাড়িতে ফিরছিলেন। পথে ইশান ভট্টের হাট এলাকায় ওষুধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পরপরই একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুই অস্ত্রধারী বের হয়ে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোরকার আড়ালে থাকা হামলাকারীরা পুরুষ এবং তাদের একজন ছিল লম্বা ও স্বাস্থ্যবান। অটোরিকশায় আরও কয়েকজন ছিল বলেও তারা জানান।

সেলিমের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, “ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই গুলি করে পালিয়ে যায় ওরা। আশপাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পরে আমি ও কয়েকজন মিলে সিএনজিতে করে সেলিমকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত সেলিম মুরগি ও গবাদিপশুর খামার পরিচালনার পাশাপাশি বালুর ব্যবসায়ও জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এদিকে, দিবালোকে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত