চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার « বাংলাখবর প্রতিদিন

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:০২
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:০২
Link Copied!

নেইমার-ব্রুনা বিয়ানকার্দির সংসারে এসেছে কন্যাসন্তান। গতকাল শনিবার (৫ জুলাই)। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের এই চতুর্থ সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে মেল।

ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের আরও এক সন্তান রয়েছে। ২০২৩ সালে এই জুটির প্রথম কন্যা মাভি জন্ম নেয়।

এছাড়া প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস ২০১১ সালে জন্ম দেন নেইমারের প্রথম সন্তান পুত্র দাভি লুকাকে। আর বর্তমান প্রেমিকা ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা।

বিজ্ঞাপন

মেলের জন্মের খবরটা ইনস্টাগ্রামে দিয়েছেন মা ব্রুনা। তিনি লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

এদিকে ইউরোপীয় ফুটবলের পাট আগেই চুকিয়েছেন নেইমার। মাঝে সৌদি আরবের ক্লাব আল হিলাল ঘুরে এখন থিতু শৈশবের ক্লাব সান্তোসে। সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত ক্লাবে থেকে যাওয়ার জন্য চুক্তি নবায়নও করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত