হোমনায় গনঅভ্যুত্থান-২৪ স্মৃতি ধারণে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় গনঅভ্যুত্থান-২৪ স্মৃতি ধারণে বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ১০:৪০
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ১০:৪০
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গনঅভ্যুত্থান-২০২৪ এর স্মৃতি ধারণে “সবুজ পল্লবে স্মৃতিতে অম্লান” এ প্রতিপাদ্যে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ কর্মসূচীর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে হোমনা উপজেলা বিএনপি ও উপজেলা কৃষকদলের উদ্যোগে জুলাই শহিদদের স্বরণে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় শহিদদের স্বরণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

বিজ্ঞাপন

হোমনা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন নজুর সঞ্চালনায় ও উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জগলুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহআলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ওহাব, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ শাহ জালাল, দুলালপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু সরকার, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুস মিয়া প্রধান,ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি আবদুল্লাহ প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, ইউপি সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এন কে ইয়ামিন সরকার সানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম সোহাগ, মোঃ কাউসার আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য ওলি ভুইঁয়া প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত