শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক ২ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক ২

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৩:১৬
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৩:১৬
Link Copied!
মাদক সহ আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় বেলা ২:১৫মিনিটে প্যারাডাইজ স্পিনিং মিলের সামনে থেকে ৪০০পিছ ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।

২৭জুলাই রোজ রোববার গোপন সূত্রের ভিত্তিতে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নির্দেশে এসআই জুয়েল বর্মন এর নেতৃত্বে,মোবাইল টিম পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর(৩৫), একই এলাকার রতন মিয়ার ছেলে কনক মিয়া(২৬)কে মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এই অভিযান পরিচালনা করে এস আই জুয়েল বর্মন,এটি এস আই মোঃ.আব্দুল গফুর, মোখলেছুর রহমান, পল্টন মিয়া, রাজন আহমেদ, জাহিদুল ইসলাম।

এসআই জুয়েল বর্মন বলেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর নির্দেশে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মুলাইদ এলাকায় অবস্থান করিতেছে। তাৎক্ষণিক মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এবং আটককৃত আলমগীর এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মূল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা, ২। কনক মিয়া (২৬) এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মুল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা আসামীদ্বয় নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী দৈনিক বাংলা খবর প্রতিদিন কে জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত এই দুইজন মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করিয়া আসিতেছে। গতকাল সংবাদ এর সততা সহ একটি মোবাইল টিম তাদেরকে ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এবং মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত