হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে বিএনপির সাংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

হোমনা-মেঘনা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে বিএনপির সাংবাদ সম্মেলন

রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৯:৩৯
রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৯:৩৯
Link Copied!

কুমিল্লা-২ জাতীয় সংসদীয় আসন-২৫০,(হোমনা-মেঘনা) বহাল রাখার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোমনা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে আসনের যে খসড়া সীমানা প্রকাশ করেছে, তার প্রতিবাদ করে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ খসড়ায় কুমিল্লা-২ আসনে বর্তমান হোমনা-মেঘনা থেকে বাদ দিয়ে নতুন করে হোমনা উপজেলার সঙ্গে তিতাস উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

লিখিত সংবাদ সম্মেলনে হোমনা উপজেলার বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উক্ত প্রাথমিক খসড়া আসন পুনর্বিন্যাস তথা সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় হোমনা এবং মেঘনা উপজেলার অতীত ইতিহাস প্রশাসনিক বাস্তবতা ভৌগোলিক অখণ্ডতা জনসাধারণের জীবনধারা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব এবং স্থানীয় উন্নয়নের দিক বিবেচনা না করায় কমিশন উক্তরূপ অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিষয়ে জনসাধারণ এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মেঘনা উপজেলার সঙ্গে দাউদকান্দি উপজেলার সড়ক পথে কোন যোগাযোগ নেই। নদী পথে কাঁঠালিয়া ও গোমতী নদী অতিক্রম করে দেড় ঘন্টার পথ পেরিয়ে দাউদকান্দি যেতে হয়। অথবা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা হয়ে দাউদকান্দি যেতে হয়।

হোমনা-মেঘনা নির্বাচনী এলাকার জনগণ একই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত, দাউদকান্দি উপজেলা থেকে তিতাস উপজেলা সৃষ্টি। তাই দাউদকান্দির সঙ্গে তিতাস, কুমিল্লা-১ ও হোমনার সঙ্গে মেঘনা-কুমিল্লা-২ বর্তমান যে অবস্থায় আছে সেভাবেই বহাল রাখতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া তালিকা প্রত্যাহার করে চুড়ান্ত গেজেট প্রকাশ করা দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত