পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ৬:০৪
খুলনা প্রতিনিধি
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ | ৬:০৪
Link Copied!

খুলনার পাইকগাছার গড়ইখালীতে দুর্বল গেট ব্যবস্থাপনা ও ১৭ গ্রামের জলাবদ্ধতা নিরোশন এবং বদ্ধ ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইজ গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইজ গেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য  জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে ও খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারন সম্পাদক স ম রেজাউল করিম।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন কৃষক জহির রায়হান, সুজিত মন্ডল, নিখিল মন্ডল, প্রশান্ত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, পতিত পবন মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি সরানোর একমাত্র পথ ঘোষখালী নদী ও শান্তা স্লুইজ গেট। একটিমাত্র গেট দিয়ে বৃষ্টির পানি সরতে বিলম্বিত হওয়ায় আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা হাজার হাজার কৃষকরা।

ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী থাকার সম্ভবনা দেখা দিয়েছ। এ সংকট নিরাসনে জরুরী ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ দেয়া ও নতুন স্লুইজ গেট নির্মাণের দাবী জানান তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত