তিস্তার ভাঙ্গণের শিকার প্রায় ২৫টি পরিবার, দিশেহারা এলাকাবাসী « বাংলাখবর প্রতিদিন

তিস্তার ভাঙ্গণের শিকার প্রায় ২৫টি পরিবার, দিশেহারা এলাকাবাসী

মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ | ৪:২০
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ | ৪:২০
Link Copied!
ভাঙনের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

তিস্তার পূর্ব তীররক্ষায় চলমান কাজে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। ২৬শে জুন ২০২৬ইং শুক্রবার সকাল থেকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ১নং রামহরি মৌজায় এই ভাঙ্গন শুরু হয়।

ইতিমধ্যে ইদ্রিস আলী, শহিদুল হক ও আতাউল ইসলামের বসতবাড়ী তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।তারা অন্যের জায়গায় তাদের বসতবাড়ী সরিয়ে নিয়েছেন।
শুক্রবার সকালে এই ভাঙ্গন শুরু হলে স্থানীয় সচেতন নাগরিক মিলন মিয়া তার ফেসবুক আইডি তে তিস্তা নদী ভাঙ্গনের চিত্র তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন।

এরপরে প্রতিবেদক সরেজমিনে গিয়ে তিস্তার ভয়াবহ ভাঙ্গন প্রত্যক্ষ করেন এবং ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন।
উল্লেখ্য, তিস্তার পূর্ব তীর সংরক্ষণ কাজে ৪০ টি প্যাকেজের প্রায় শত কোটি টাকার কাজ চলমান আছে।
এই চলমান কাজের মধ্যে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজায় তিস্তার এই ভাঙ্গনে এলাকাবাসী সংকিত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

৩টি বাড়ি সরিয়ে নেওয়া হলেও এখনো ঝুকিতে আছে প্রায় ২০/২৫ টি বাড়ি।ইতিমধ্যে ওই মৌজার অর্ধেক অংশ তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গণ রোধে দ্রুত প্রতিকার চেয়ে পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।

স্থানীয় ব্যক্তি জাহেরুল ইসলাম মাওলানা চলমানের কাজের ধীরগতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিক কে জানান পানি উন্নয়ন বোর্ডের এসডি ময়দুল হক যেন ঠিকাদারেই লোক নইলে ৪০টি প্যাকের কাজ কি করে একজন লেবার সর্দারেই পান।কাজের ধীরগতির কারণে এখনো ৪০ হাজার জিও ব্যাগের ডাম্পিং নিয়ে শংকা প্রকাশ করেন তিনি।ডাম্পিং সম্পুর্ণ করতে না পারলে বরাদ্দকৃত জিও ব্যাগ বাতিল হয়ে যাবে,এতে এলাকাবাসীর ক্ষতি হবে।

বিদ্যানন্দ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব মজিদুল ইসলাম জানান পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। যত দ্রুত সম্ভব একটি প্যাকেজের বরাদ্দ দেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ময়দুল ইসলামকে তিস্তার ভাঙ্গণ এবং পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার হোয়াটঅ্যাপস নাম্বারে যোগাযোগ করা হলে তিনি জানান দ্রুত পদক্ষেপ নিতে ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে কাল পরশুর মধ্যে কাজ শুরু করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত