গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরি, চোর চক্রের ৫ জন গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরি, চোর চক্রের ৫ জন গ্রেফতার

গফরগাঁও প্রতিনিধি
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ১২:৫৭
গফরগাঁও প্রতিনিধি
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ১২:৫৭
Link Copied!
চোর চক্র আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরির ঘটনায় ১২টি ল্যপটপসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছেন।

এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ। আটককৃতরা হলো বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় হেলাল উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম মন্ডল (২৯), উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু(২৭), গাজীপুর শ্রীপুরের, জাকারিয়া (৩২), নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন (২১) এবং বগুড়ার রাশেদুল ইসলাম (৪০)।

জানা যায়, আটককৃত স্থানীয় আব্দুল কাইয়ুম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলাধ্বীন গফরগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির ২৩নং সদস্য।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আবুল কাইয়ুম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে উত্তর চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং তার পর সঙ্গী জাকারিয়া আলমকে আটক করে পুলিশ। পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে চুরি হওয়া ১২ টি ল্যাপটপ ১টি স্ক্যনার এবং ১২টি কি-বোর্ড, ৩টি মাউস এবং ৩ টি ক্যাবল উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুমকে জাসাস নেতা হিসেবে অস্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাসের) গফরগাঁও উপজেলার আহবায়ক মোঃ জহিরুল ইসলাম বলেন, আমাদের জাসাসের কমিটির সাথে তার কোন সম্পর্ক নেই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত