বিমানের চাকা চুরির অভিযোগ: ২ কর্মী ছাঁটাই « বাংলাখবর প্রতিদিন

বিমানের চাকা চুরির অভিযোগ: ২ কর্মী ছাঁটাই

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ১১:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ১১:১২
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার বিনা অনুমতিতে বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

তারা হলেন ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হাসান এবং স্টোর হেলপার সামছুল হক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে নিলামের জন্য রাখা ১০টি টায়ার ওই দুই কর্মী গোপনে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি করেন। ঘটনাটি জানাজানি হলে বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। একইসঙ্গে টায়ার চুরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বিমানের ১০টি টায়ার নিলাম শেডে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে আরমান হোসেন ও সামছুল হক জানান, তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করেছেন।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবির জানান, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে টায়ার বিক্রির অভিযোগে বৃহস্পতিবার আরমান হাসান ও সামছুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, অপরাধীদের সঙ্গে কোনো আপস নেই এবং বিমানে কর্মরত কেউ অপরাধ করে ছাড় পাবে না। বিমানের পরিচালক (প্রশাসন) মো. মমিনুল ইসলামও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইউএস বাংলা এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের উড়োজাহাজের সংখ্যা বিমানের চেয়ে বেশি হওয়ায় ব্যবহৃত টায়ার নেওয়ার কোনো প্রশ্নই আসে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত