বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকায় উজ্জ্বল হাওলাদার « বাংলাখবর প্রতিদিন

বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকায় উজ্জ্বল হাওলাদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৪:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৪:৩১
Link Copied!

শরীয়তপুরের ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উজ্জ্বল হাওলাদার। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে যুবদলের রাজনীতি করে আসছেন। দলের সংকটময় মুহূর্তে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল হাওলাদার একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ যুবনেতা হিসেবে পরিচিত। তিনি শুধু সংগঠনের কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, সামাজিক নানা উদ্যোগের সঙ্গেও যুক্ত আছেন। ফলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী-সমর্থকদের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন ইউনিয়ন যুবদল কমিটি গঠন প্রক্রিয়ায় তার নাম সভাপতি প্রার্থীদের তালিকায় উঠে এসেছে। দলীয় কর্মীদের একটি অংশ মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও অভিজ্ঞতার কারণে উজ্জ্বল হাওলাদারই হতে পারেন পরবর্তী ইউনিয়ন যুবদলের নেতৃত্বের জন্য উপযুক্ত ব্যক্তি।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় ও উপজেলা যুবদল কমিটির মতামতের ভিত্তিতে। এরই মধ্যে উজ্জ্বল হাওলাদারের পক্ষে সমর্থন জানাতে শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত