মামলা তুলে নিতে পুলিশ কর্তৃৃক জানমাল ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি « বাংলাখবর প্রতিদিন

মামলা, সংবাদ প্রকাশ ও চাকরি থেকে বরখাস্ত

মামলা তুলে নিতে পুলিশ কর্তৃৃক জানমাল ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ১১:২২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ১১:২২
Link Copied!
অভিযুক্ত এএসআই আমির খসরু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক বিরোধী আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এসেছে শাহজাহানপুর থানার এএসআই মোঃ আমির খসরু তালুকদারের বিরুদ্ধে। বাধ্য হয়ে জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ স্বামীর বিরুদ্ধে ডেমরা থানায় জিডি করেছেন ভুক্তভোগী স্ত্রী মোছাঃ মর্জিনা। জিডি নাম্বার- ১৬৪৬।

ভুক্তভোগী মর্জিনা বর্তমানে রাজধানীর ডেমরা থানাধীন, ১২৮ নূরানী মসজিদ রোডে তার বাবা-মায়ের সাথে বসবাস করছেন।
অভিযুক্ত (স্বামী) পুলিশের এএসআই মোঃ আমির খসরু তালুকদার ( বিপি- ৮০০০০৯৫৯৮৮), পিতা মনাজির গণি তালুকদার, ২৬৩/৭, নিউ টাউন, সাইনবোর্ড, ওয়ার্ড নং ৬৬, ডেমরা এলাকায় বসবাস করছেন বলে জানা যায়।

২৬ আগস্ট ২০২৫ ইং তারিখে জিডি সূত্রে জানা যায়, ‘বিগত ২৯.০৭.২০২৫ ইং তারিখে বিবাদী শাহজাহানপুর থানার পুলিশের এএসআই আমির খসরুর (বিপি- ৮০০০০৯৫৯৮৮) বিরুদ্ধে মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে যৌতুক বিরোধী আইনে ৩ ধারায় একটি মামলা দায়ের করেন তারই স্ত্রী মোছাঃ মর্জিনা। যার নং- ২৯৪/২০২৫ (ডেমরা)। পরবর্তী বিবাদী গত ০৩.০৮.২০২৫ ইং তারিখে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে ভুক্তভোগী মর্জিনা ও তার পরিবারকে বিভিন্ন লোক মারফত মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ২২ আগস্ট ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ৮.২০ ঘটিকায় বিবাদী সহ অজ্ঞাতনামা আরও ২ জন একটি মোটরসাইকেল নিয়ে মর্জিনার বাবার মুদি দোকানের সামনে এসে মর্জিনাসহ তার বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এমনকি বিবাদী বলে যে, যদি মামলা তুলে না নেয়, তাহলে মর্জিনাকে প্রাণে মেরে ফেলবে এবং ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার যেকোনো মামলায় ফাঁসিয়ে দিবে।’

বিজ্ঞাপন

ভুক্তভোগী মর্জিনা বলেন, “আমির খসরু তালুকদার আমার স্বামী। সে শাহজাহানপুর থানার পুলিশের এএসআই। যৌতুক সহ বিভিন্ন সময়ে তার নির্যাতনে আমি অতিষ্ঠ হয়ে মামলা করি। ইতোমধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যার কারণে সে চরম ক্ষিপ্ত। সে গোপনে মামলা থেকে জামিনে বেরিয়ে এসে আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে মামলা উঠিয়ে নিতে। এমনকি আমি মামলা তুলে না নিলে আমি এবং আমার পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলবে বলে একাধিকবার হুমকি দিয়েছে। এমতাবস্থায় বিবাদী কুখ্যাত পুলিশ আমির খসরুর জন্য আমি বর্তমানে পরিবার সহ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার নিকটাত্মীয়দের সাথে আলাপ-আলোচনা করে সাধারণ ডায়েরি করতে বিলম্ব হলো। আমি চাই, তার মতো সন্ত্রাসী, মাফিয়ার যেনো জামিন না হয় এবং দৃষ্টান্ত মূলক শাস্তি হয়।”

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মর্জিনা বলেন, “দেশের সব পুলিশ খারাপ না। আমার স্বামী আমির খসরু আমাকে অনেকবার বলেছে- তুই কোন থানায় যাবি যা, কোন থানা তোর মামলা নেয়, অভিযোগ নেয়, আমি দেখবো। দুঃখের বিষয় ডেমরা থানার ওসি স্যার ছাড়া আমার জিডি নিচ্ছিলো না পুলিশ। গতকাল ডিউটি অফিসার সাইদুল হকের কারণেই আমার জিডি নেয়নি পুলিশ। আমি অসুস্থ মানুষ, আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আজ আবারও আসতে হলো। তবে আমি ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাংবাদিকদের কাছে আমার দাবি, আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়, অবিচার আপনারা তুলে ধরুন। আমির খসরুর যাতে কঠিন শাস্তি হয়, আমি এটাই প্রত্যাশা রাখি।”

বিজ্ঞাপন

এবিষয়ে ডেমরা থানা জানায়, ভুক্তভোগী মর্জিনা একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বলে রাখা ভালো, বিয়ের আশ্বাসে প্রতিনিয়ত অসংখ্য মেয়ের সাথে প্রতারণা, অবৈধ সম্পর্ক, পিস্তল ঠেকিয়ে বা জোরপূর্বক ধর্ষণ, মেবাইলে ভিডিও ধারণ করে ব্লাকমেইল, জোরপূর্বক গর্ভপাত, কৌশলে নগদ টাকা, স্বর্নালঙ্কার লুট, মাদক সেবন ও বিক্রি, পুলিশের পোশাকে নিরীহ মানুষদের জিম্মি করে টাকা লুট, একাধিক পাসপোর্ট, একাধিক বিয়ে, গুম-খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ আসে এএসআই আমির খসরু তালুকদারের বিরুদ্ধে। যিনি ইতোমধ্যে তার দ্বিতীয় স্ত্রী মর্জিনাকে অমানুষিক নির্যাতন করে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধকোটি টাকা। এরপরই বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্ত পুলিশের এএসআই আমির খসরুকে নিয়ে সংবাদ প্রকাশ করে। প্রমাণ সহ সংবাদ প্রকাশ এবং ভুক্তভোগী মর্জিনার অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তী অভিযুক্ত এএসআই আমির খসরু তালুকদারকে চাকরি থেকে বরখাস্ত করেছে বলে জানা গেছে। সঙ্গত কারণেই আমির খসরু চাকরি ফিরে পেতে তার স্ত্রী মর্জিনাকে হুমকি দিয়ে মামলা উঠিয়ে নেয়ার পায়তারা করছে বলে প্রতীয়মান হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত