চাকরির প্রলোভনে শ্লীলতাহানী: খিলগাঁওয়ে প্রতারক রিয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

চাকরির প্রলোভনে শ্লীলতাহানী: খিলগাঁওয়ে প্রতারক রিয়াজের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৫:১০
স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৫:১০
Link Copied!
অভিযুক্ত রিয়াজ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর খিলগাঁওয়ে প্রতারণার আড়ালে এক নারীর শ্লীলতাহানীর ভয়াবহ ঘটনার অভিযোগ উঠেছে। নোয়াখালীর কোম্পানী থানার ছেলে অভিযুক্ত রিয়াজ ওরফে সাইফ সুজা ইসলাম (৪০) নামের এক ব্যক্তি চাকরির ইন্টারভিউর ছদ্মবেশে এক তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। সমাজের ভেতরে এমন এক চরিত্রহীন, নেশাগ্রস্ত ও প্রতারক ব্যক্তির দৌরাত্ম্য প্রশ্নবিদ্ধ করেছে নারীর নিরাপত্তা ও সামাজিক নৈতিকতার ভিত্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ স্বপ্না আক্তার (ছদ্মনাম নাম- ১৯), বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগরে বসবাস করছেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। গত ২৫ আগস্ট বিকেল ৫টার দিকে চাকরির ইন্টারভিউয়ের প্রলোভনে তিনি খিলগাঁও রেলগেইটস্থ এস. আনোয়ার ল্যান্ড মার্কের এপেক্স বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত অভিযুক্ত রিয়াজের তথাকথিত অফিসে হাজির হন।

ভুক্তভোগীর অভিযোগ, শুরুতে তাকে দীর্ঘ সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বসিয়ে রেখে মানসিক চাপে ফেলা হয়। পরবর্তীতে অভিযুক্ত রিয়াজ তাকে কোম্পানির মালিক আসা পর্যন্ত বসে থাকতে বাধ্য করে। একপর্যায়ে রিয়াজ চাকরির নামে প্রতারণা করে ব্যক্তিগত আসক্তির নগ্ন রূপ প্রকাশ করে। সে ভুক্তভোগীকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতারিত করার চেষ্টা চালায়। বিবাহিত হওয়া সত্ত্বেও ওই নারীকে বিয়ের প্রলোভনে ফেলে রিয়াজ তার প্রতি শারীরিকভাবে শ্লীলতাহানীর অপচেষ্টা করে।

বিজ্ঞাপন

অভিযোগকারী নারী থানায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন- “আমি বিবাহিত হওয়া সত্ত্বেও অভিযুক্ত রিয়াজ আমাকে বিয়ের নামে প্রলোভন দেখায়, জোরপূর্বক আটকে রাখে এবং নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানীর চেষ্টা চালায়। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হই।”

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত রিয়াজ একজন অভ্যাসগত লম্পট, প্রতারক ও নারীলোলুপ। চাকরির ফাঁদে ফেলে নারী শ্লীলতাহানী করা তার স্বভাবগত কৌশল। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পরিবারের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সমাজের সচেতন মহলের দাবি, সমাজে এ ধরনের চরিত্রহীন, কুৎসিত প্রবৃত্তির ব্যক্তিদের দৌরাত্ম্য শুধু নারী সমাজের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং রাষ্ট্রীয় নৈতিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলাকেও ছিন্নভিন্ন করছে। আইনের প্রতি জনসাধারণের আস্থা টিকিয়ে রাখতে হলে এই প্রতারক ও নারীলোলুপ রিয়াজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান অপরিহার্য হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ভুক্তভোগী নারী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত