বৃদ্ধা মা'কে অমানবিক নির্যাতন, ছেলে-বউ গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

স্বামী-স্ত্রী যোগসাজশে হত্যা চেষ্টা

বৃদ্ধা মা’কে অমানবিক নির্যাতন, ছেলে-বউ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৮:৫২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৮:৫২
Link Copied!
শাশুড়িকে নির্যাতনের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৮০ বছরের অসহায় বৃদ্ধা শাশুড়ীকে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাবনায়। লোমহর্ষক সেই নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) পাবনা জেলা সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের বৃদ্ধা অসহায় স্ত্রী তার ছেলে নজরুল ইসলামের সাথে বসবাস করে আসছে। কিন্তু অসুস্থ হওয়ায় বৃদ্ধা মায়ের প্রতি ন্যূনতম ভক্তি নেই ছেলে নজরুল ইসলামের। আর বৃদ্ধার পুত্রবধূ তো বেজায় ক্ষিপ্ত।

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিক ও প্রতিবেশীদের ভাষ্যমতে, ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রী নিয়মিতই অসুস্থ বৃদ্ধাকে মারধর করে। আজ ঘটনার দিন সকালে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে অত্যাচার শুরু করে নজরুলের স্ত্রী। পরে ছেলেও তার স্ত্রীর সাথে যুক্ত হয়ে মারা শুরু করে অসহায় মা’কে। তবে লোকজন উপস্থিত হলে বৃদ্ধা প্রাণে বেঁচে যায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা লুটিয়ে আছেন মাটিতে। বৃদ্ধার পুত্রবধূ চুলের মুঠি ধরে বেধড়ক মারছে। একপর্যায়ে গলাটিপে মেরে ফেলার চেষ্টা করেন ওই নারী। মুহূর্তেই হাজির হয় ছেলে নজরুল ইসলাম। স্ত্রীকে সঙ্গ দিয়ে একইভাবে মা’কে মারা শুরু করে সে। সবশেষ তাকে বলতে শোনা যায়, “আজ মেরেই ফেলবো”। গলাটিপে, আঁচড়িয়ে মেরে ফেলার চেষ্টার ওই ভিডিও দেখলে যে কেউ আঁতকে উঠবে। তবে স্থানীয় একজন মহিলার উপস্থিতি টের পেয়ে বৃদ্ধা মা’কে হত্যা করতে ব্যর্থ হয় ছেলে নজরুল ইসলাম ও তার গুণধর স্ত্রী।

এবিষয়ে সাথিয়া থানায় খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযুক্ত ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তবে এমন নারকীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় লোকজন। তাদের দাবি- অভিযুক্ত নজরুল ইসলাম ও স্ত্রীকে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তাহলে আর কোনো সন্তান বা পুত্রবধূ এমন পৈশাচিক কর্মকাণ্ডের কথা চিন্তাও করতে পারবে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত