খুলনা আমীর এজাজ খাঁনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা
মোঃ ইসমাইল হোসেন, খুলনা প্রতিনিধি:
খুলনার আমীরপুরে সংসদ সদস্য পদপ্রার্থী আমীর এজাজ খানের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধায় খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক খুলনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি আমীর এজাজ খাঁনের সার্বিক তত্বাবধানে বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের বাইনতলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আমীর এজাজ খাঁন তার বক্তব্যে বলেন,
বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আত্ম প্রকাশ ঘটান। তখন থেকেই নতুন বাংলাদেশের সূচনা শুরু।
তারপর যখনি বাংলাদেশ কোন সমস্যায় পড়েছে তখনি জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশকে সেই সমস্যা থেকে বের করে এনে একটি অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ গঠনে অগ্ৰনি ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, আমরা সবাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। উনার নীতি আদর্শ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের কল্যানে রাজনীতি ও উন্নয়ন মুলক কাজ করে যাবো। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশের মধ্যে কোন রকম ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, জমিদখল, খুন ইত্যাদি মেনে নেয়া হবে না। যারা এসব করবে তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান নিবে। যদি দলের কেউ এসবের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, দেশের মানুষের উন্নয়নে আগামী নির্বাচনে বিএনপি কে বিজয়ী করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ হায়দার উপস্থিত ছিলেন জলমা ইউনিয়নের শ্রমিক দলের আহবায়ক মোঃ রানা, আরও ছিলেন বটিয়াঘাটা উপজেলার আহবায়ক মোঃ হেলাল,আরও ছিলেন সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয়।


