মিরপুরের বিহারি ক্যাম্পগুলো মাদকের স্বর্গরাজ্য, প্রশাসনের নীরবতা রহস্যজনক: আকরাম আহমেদ « বাংলাখবর প্রতিদিন

মিরপুরের বিহারি ক্যাম্পগুলো মাদকের স্বর্গরাজ্য, প্রশাসনের নীরবতা রহস্যজনক: আকরাম আহমেদ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৫
Link Copied!
ছাত্রদল নেতা আকরাম আহমেদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলো মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ প্রশাসন রহস্যজনকভাবে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পল্লবী থানা ছাত্রদলের আহত আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল সহ সবাইকে হাসপাতালে দেখতে এসে আকরাম আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, “মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এই ব্যবসার পেছনে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন না করলে মাদক নির্মূল কখনোই সম্ভব নয়।”

বিজ্ঞাপন

আকরাম আহমেদ অভিযোগ করেন, “যেখানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে, সেখানে মিরপুরের ক্যাম্পগুলোতে কোনো ধরনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না। অথচ এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। যৌথ বাহিনীর মাধ্যমে অবিলম্বে এসব ক্যাম্পে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা না হলে নতুন প্রজন্ম ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়বে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।”

ছাত্রদলের এই নেতা অভিযোগ করে বলেন, “মিরপুরের মিল্লাদ ক্যাম্পে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বর্বর হামলা চালায়, এতে পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ চারজন গুরুতর আহত হন।”

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এ ঘটনায় এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার করার আহ্বান।

প্রসঙ্গত, সম্প্রতি মিরপুর ১১ মিল্লাদ ক্যাম্পের চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর আহত হয় পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল সহ ৪ জন। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও পল্লবী থানা পুলিশ এখনো চাক্ষুষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ এসেছে। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ওই এলাকার জনসাধারণ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত