ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময় « বাংলাখবর প্রতিদিন

ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্যবিনিময়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩১
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ডাকসু নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়।

ভিসির কাছে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। অভিযোগগুলো ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবির দ্বারা প্রভাবিত। ভোটগ্রহণ চলার সময় থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে চারপাশে জামায়াত-শিবিরের লোকজনের জড়ো হয়েছে। ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, এমন অভিযোগও করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ভিসি বলেন, গণজমায়েতের খবর আমরা পেয়েছি। আমাদের জানামতে এটা শুরু হয়েছে বিকেল ৪টার পর। বিশ্ববিদ্যালয়ের ৮টি পয়েন্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিষয়টি নিয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে প্রয়োজনে আমরা পুলিশের সঙ্গে আবার কথা বলব।

ঢাবি ভিসি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলাম না। রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। শুধু জামায়াত নয়, অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত নয় বলে জানান তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

বিজ্ঞাপন

এদিকে, ডাকসু ও হল সংসদ ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

এর আগে, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে জানান ঢাবি ভিসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্জন হল ভোট কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনাটি অপ্রত্যাশিত। এ ঘটনায় সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত