ডাকসুর প্রথম সভায় ৫ সিনেট সদস্য মনোনীত « বাংলাখবর প্রতিদিন

ডাকসুর প্রথম সভায় ৫ সিনেট সদস্য মনোনীত

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:২৬
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:২৬
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে। সভায় পাঁচজন সিনেট প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন- সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন্নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে ডাকসুর নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

বিজ্ঞাপন

সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা না। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরা যেসব কমিটমেন্ট দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।’

ডাকসুতে কেউ হারেনি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘ডাকসুতে কেউ হারেনি। সবাই জিতেছে। আমাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের আমরা উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছি। সবার ইশতেহারের আলোকে কাজ করছি।’

বিজ্ঞাপন

এসএম ফরহাদ বলেন, ‘আজকে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সবাইকে ধারণ করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বারো মাসের কর্মপরিকল্পনা করা হয়েছে। সিনেটে পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত