‘ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নেই’ « বাংলাখবর প্রতিদিন

‘ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নেই’

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৩৪
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৩৪
Link Copied!

বাইরের নানা ঘটনা আর আবেগেই বেশি সরগরম ভারত–পাকিস্তান ম্যাচ। ঠের লড়াইয়ে আগের মতো উত্তেজনা নেই। খেলা যে রঙ হারিয়েছে অনেক দিন ধরেই, তা নতুন করে বোঝার কিছু নেই। খেলায় আগের মতো সমতা নেই, ম্যাচগুলো পরিণত হয়েছে একপেশে লড়াইয়ে।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট ভাষায় জানালেন, ভারত–পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নয়। তার যুক্তি, গত কয়েক বছরে ফলাফলের ধারাবাহিকতাই তা প্রমাণ করে।

গত ৮ ম্যাচের ৭টিতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। সর্বশেষ জয় পেয়েছিল তিন বছর আগে, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে। এরপর ২০২৩ সালের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এর বাইরে টানা ৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে আগে কখনো কোনো দল টানা এত ম্যাচ হারেনি।

বিজ্ঞাপন

দুবাইয়ে ম্যাচ শেষে সূর্যের কাছে প্রশ্নটা ছিল পাকিস্তানের খেলার মান নিয়ে। সাংবাদিক জানতে চেয়েছিলেন, আগের তুলনায় পাকিস্তান কি এবার ভালো খেলেছে? উত্তরে সূর্যকুমার বলেন, ‘আমার মনে হয় আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত।’

সাংবাদিক মনে করিয়ে দেন, প্রশ্নটা দ্বৈরথ নয়, পাকিস্তানের মানোন্নয়ন নিয়ে। তখন সূর্য বলেন, ‘স্ট্যান্ডার্ড আর রাইভালরি একই কথা…। আমার মতে, যদি কোনো দল ১৫–২০ ম্যাচ খেলে, তার মধ্যে যদি ৭-৭ বা ৭-৮ স্কোরলাইন থাকে, তাহলে সেটাকে রাইভালরি বলা যায়। কিন্তু ১৩-০, ১০-১…আমি আসল সংখ্যাটা জানি না, তবে এটাকে আর রাইভালরি বলা যায় না।’

ম্যাচে পাকিস্তান অবশ্য শুরুটা ভালো করেছিল। প্রথম ১০ ওভারে তোলে ৯১ রান। কিন্তু পরে ছন্দ হারিয়ে ২০ ওভারে থামে ১৭১ রানে। ভারতের জন্য লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। শুবমান গিল ২৮ বলে ৪৭ রান করে দ্রুত রান তোলেন, এরপর বাকিদের অবদানেই সহজ জয় পায় ভারত।

বিজ্ঞাপন

কোথায় ম্যাচের মোড় ঘুরে গেল—এ প্রশ্নে ভারতীয় অধিনায়কের বিশ্লেষণ, ‘আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ইনিংসের মাঝবিরতিতে। তখনই শরীরী ভাষা বদলে গিয়েছিল। সাধারণত পাওয়ারপ্লের পর খেলা ঘুরে যায়। কিন্তু আজকে (কাল) ১০ ওভারের পর খেলার গতি বদলেছে, যখন আমাদের বোলাররা বুঝতে পেরেছে পরিস্থিতিতে কী দরকার।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত