দেওয়ানগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ « বাংলাখবর প্রতিদিন

৩ মাস পর মামলা, গ্রেফতার ১

দেওয়ানগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, ভিডিও ধারণ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১:১৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১:১৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বাড়ি বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও ধারণ করে পুনরায় তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এ কারণে ঘটনার ৩ মাস পর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ভুক্তভোগী দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা চকারচর গ্রামের মেয়ে (১৮)। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে জুনে স্বামীকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসেন তিনি। ১৭ জুন রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে স্বামীর সঙ্গে কথা বলছিলেন মেয়েটি। এ সময় একই গ্রামের চার বখাটে দম্পতির কাছে জানতে চায় তাদের বিয়ের কাবিননামা আছে কিনা? এ প্রশ্ন করেই স্বামীকে পিটিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। এরপর স্ত্রীকে (ভিকটিম) পাশের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

দম্পতি লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে ঢাকায় চলে যান। এদিকে মোবাইল ফোনে ধারণ করা ধর্ষণের ভিডিও মেয়েটিকে পাঠিয়ে আবারও কুপ্রস্তাব দেয় দুর্বৃত্তরা। বিষয়টি তার মা’কে জানায় মেয়েটি। এরপরই তার মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। এতে চকারচর গ্রামের শাহাজলের ছেলে আলিম, কবিরুল মাস্টারের ছেলে রিপন, আমের আলীর ছেলে বিপ্লব এবং মিরাজুলের ছেলে খলিলকে আসামি করা হয়েছে। মামলার পর ওই থানার পুলিশ গাজীপুর কোনাবাড়ী থেকে বিপ্লবকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

ধর্ষিতার মা জানান, স্থানীয় প্রভাবশালীদের ছেলেরা তার মেয়েকে ধর্ষণ করেছে। তার ভিডিও দেখিয়ে আবার কুপ্রস্তাব দিয়েছে। জঘন্য এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ৪ জনের মধ্যে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত