দলীয় শৃঙ্খলা ভঙ্গের সংবাদ প্রকাশের পর বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি « বাংলাখবর প্রতিদিন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সংবাদ প্রকাশের পর বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪২
Link Copied!
বিএনপি নেতা আনিছুর রহমান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্যসচিব সোহেল হোসনাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজারহাট উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন বলেন, ভবিষ্যতে যেকোনো নেতা-কর্মী শৃঙ্খলাভঙ্গের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দৈনিক সমকাল রাজারহাট উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নামের সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান মুঠোফোনে বাংলা খবর প্রতিদিনকে বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত