কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের কেন্দ্রীয় ৮ নেতাকর্মী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কেন্দ্রীয় ৮ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৬:৪৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৬:৪৩
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিততে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিততে বলা হয়, শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহসভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২), জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানুর আলম সাবু (৫৩), মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম লিটন হোসেন (৩৭), চকবাজার থানা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল ধানমন্ডি ৭ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে এনামুল কবীর ইমনকে গ্রেফতার করে। একই রাতে সাইবার বিভাগের আরেকটি দল রাত সাড়ে ১১টার দিকে ভাষানটেক এলাকা থেকে এমদাদুল হককে গ্রেফতার করে।

ডিবির মতিঝিল বিভাগের টিম রাত ১১টার দিকে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে, ওয়ারী বিভাগের টিম রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকা থেকে কাজী মিরাজ হোসেন মনিকে গ্রেফতার করে।

এছাড়া ডিবির তেজগাঁও বিভাগের একটি দল রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকা থেকে বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লবকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টার দিকে ডিবি গুলশান বিভাগের টিম তেজকুনিপাড়া এলাকা থেকে শাহানুর আলম সাবুকে, রাত সাড়ে ৮টার দিকে ডিবি লালবাগ বিভাগের টিম বায়তুল মোকাররম এলাকা থেকে নূরে আলম লিটন হোসেনকে এবং রাত পৌনে ১২টার দিকে রমনা বিভাগের টিম চকবাজার এলাকা থেকে আমিনুল হক মুরাদকে গ্রেফতার করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত