আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা « বাংলাখবর প্রতিদিন

আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৮:৫৯
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৮:৫৯
Link Copied!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার ৪ বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবেও বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের পর জানা যায় ২৫ জন নতুন পরিচালকের নাম। পরে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুজন সহ-সভাপতি।
বিসিবির ২০তম সভাপতি হলেন বুলবুল।

সভাপতি ও সহ-সভাপতি পদে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। কারণ সভাপতি পদে বুলবুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র তোলেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন

একইভাবে ক্যাটাগরি-১ থেকে পরিচালক হওয়া শাখাওয়াত ও ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ ছাড়া আর কেউ সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তোলেননি। তাই তারা দুজনও বিনা ভোটেই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এর গত ৩০ মে প্রথমবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। তখন তিনি বলেছিলেন, কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার লক্ষ্য নিয়ে এসেছেন। তবে ৪ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে এবার নির্বাচন করে ৪ বছরের পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন সাবেক এই অধিনায়ক।

বুলবুল দায়িত্ব নেওয়ার ঠিক আগে প্রায় ৯ মাসের জন্য বিসিবি সভাপতি ছিলেন ফারুক। এবার আগামী ৪ বছরের জন্য সহ-সভাপতি হিসেবে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

বিজ্ঞাপন

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। তবে গত কিছু দিন আগে বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে বোর্ডে কাজ করেছিলেন বরিশাল বিভাগ থেকে আসা এই পরিচালক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত