‘৩১ দফা নাকি জুলাই সনদ, কোনটি অগ্রাধিকার পাবে’ জানালেন তারেক রহমান « বাংলাখবর প্রতিদিন

‘৩১ দফা নাকি জুলাই সনদ, কোনটি অগ্রাধিকার পাবে’ জানালেন তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১২:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১২:০৪
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে বিএনপি কোনো ‘লুকোচুরি’ করছে না। তার মতে, যেসব সংস্কার শুধুমাত্র আইনগত প্রক্রিয়ায় করা সম্ভব, সেগুলো এখনই সম্পন্ন হওয়া উচিত, আর যেগুলোর জন্য সাংবিধানিক অনুমোদন দরকার, সেগুলো নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়ন হওয়াই উচিত।

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা নিয়ে দলটির অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমাদের যদি অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে বলতাম এক কথা, পরে করতাম আরেকটা। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, সেটাই বলছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নেপালের উদাহরণও আছে—ওরা বলেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই নেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলেছি, যেগুলো শুধুমাত্র আইন দিয়ে করা সম্ভব, সেগুলো হোক এখনই। আর যেগুলোর সাংবিধানিক অনুমোদন দরকার, সেগুলো নির্বাচিত সংসদেই হওয়া উচিত।’

তারেক রহমান সতর্ক করে বলেন, ‘নির্বাচিত সংসদকে বাদ দিয়ে যদি আউট অব দ্য বক্স কিছু করা হয়, তাহলে সেটা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবিধানিক বা আইনগত—যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, এটা দেশের জন্য ক্ষতিকর হবে।’

বিবিসি বাংলার প্রশ্নে, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা নাকি জুলাই সনদ অগ্রাধিকার পাবে—এর জবাবে তিনি বলেন, ‘আমরা যেগুলোতে ঐকমত্যে পৌঁছেছি, প্রথমে সেগুলোর ওপর জোর দেব। সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ ঐকমত্য কমিশনে যেগুলো নিয়ে সবাই একমত হয়েছি, সেগুলোই আগে বাস্তবায়ন করব।’

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘৩১ দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। যেগুলো জুলাই সনদের সঙ্গে মিলে গেছে, সেগুলো আমরা করবই। আর যেগুলো আলাদা, সেগুলোকেও আমরা বাস্তবায়ন করব। দুটোই রাজনৈতিক অঙ্গীকার—একটি সম্মিলিতভাবে করা, আরেকটি আমাদের দলের।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত