চট্টগ্রামে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১১:৫৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১১:৫৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাকিম রাউজান উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারসংলগ্ন পানি শোধনাগার গেটের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে আবদুল হাকিম মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

বিজ্ঞাপন

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। যদিও তার কোনো আনুষ্ঠানিক দলীয় পদ ছিল না।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পেশায় তিনি ভেষজ পণ্যের ব্যবসায়ী এবং গরুর খামারি ছিলেন। পাশাপাশি এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসায়ও জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে নিজ গ্রামের খামারবাড়ি থেকে গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দেন আবদুল হাকিম ও আরেকজন। গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন তিনি।

বিজ্ঞাপন

মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাদের গাড়িকে অনুসরণ করে এবং পানি শোধনাগারের সামনে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গাড়ির ভেতরে থাকা হাকিম ও অপর ব্যক্তি আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আবদুল হাকিমকে মৃত ঘোষণা করা হয়। রাউজান এলাকায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

উল্লেখযোগ্য, গত ৫ আগস্টের পর থেকে রাউজানে অন্তত ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক সহিংসতায় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিএনপির দুই গ্রুপের মধ্যে শতাধিকবার সংঘর্ষ হয়েছে, যেখানে ৩০০-র বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত