ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে: শফিকুর রহমান « বাংলাখবর প্রতিদিন

ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১:১৬
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১:১৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় এলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, ক্ষমতায় এলে আমরা প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করব। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

তিনি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দল দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।

কোনো শক্তিকে জামায়াত ভয় করে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত