কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকারের গনসংযোগ ও পথসভা « বাংলাখবর প্রতিদিন

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকারের গনসংযোগ ও পথসভা

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৭:০৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৭:০৬
Link Copied!

আসন্ন সংসদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন। এসময় তিনি ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন।

শনিবার (১১ আক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন, দুলালপুর বাজার, দৌলতপুর বাজার ও চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেটের মাধ্যমে জনসাধারণের মাঝে বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন।

এসময় তিনি বাজারের ব্যবসায়ী, বাজারে আগত জনসাধারণ সাথে কোলাকুলি, হ্যান্ডশেক ও কৌশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দাবী জনগণের নিকট পৌছে দেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর সরকার, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ কনটাক্টর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন সরকার, হোমনা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত