তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হোমনায় ছাত্রদলের লিফলেট বিতরণ « বাংলাখবর প্রতিদিন

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হোমনায় ছাত্রদলের লিফলেট বিতরণ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ | ৪:০৫
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ | ৪:০৫
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাকসুদা রিমা।

রবিবার (১২ অক্টোবর) সকালে হোমনা উপজেলা সদরে জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

সকাল ১১ টায় হোমনা উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার এর কবর জিয়ারত করেন মাকসুদা রিমা। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাকসুদা রিমা আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানান।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে হোমনা সদরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির নীরব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহপরান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাইম ইসলাম, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাসেল, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান প্রমুখ।

এছাড়াও হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত