কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করবো: আবু তাহের « বাংলাখবর প্রতিদিন

বিএনপিকে ইঙ্গিত-পিআর দাবি

কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করবো: আবু তাহের

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৬:২৩
মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৬:২৩
Link Copied!
জামায়তের মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে। তাদের বিভিন্ন অপকর্মের প্রমাণ রেকর্ড আছে। সংশোধন না হলে জনসমক্ষে নাম প্রকাশ করে দিবো। জনগণ যদি জানে তারা জুলাইয়ের চেতনার সঙ্গে বেইমানি করছেন, তাহলে তাদের অবস্থা পতিত ফ্যাসিবাদের চেয়েও খারাপ হবে। নীলনকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। ২০১৮ ও ১৪ এর মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের বিচারের দাবিতে জামায়াতের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এ কর্মসূচিতে বিপুল সংখ্যক জামায়াতের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত ও দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন প্রমুখ।

ডা. তাহের বলেন, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের বিদায়ের পর আমাদের আর রাজপথে নামতে হবে না। কিন্তু একটি দল জুলাইকে দলীয় দৃষ্টিতে বিবেচনা করে এর চেতনাকে ধারণ করতে চায় না। তারা যেনতেনভাবে নির্বাচন চায়। প্রশাসনকে দলীয় করণ করতে চায়। এতে সরকারের কিছু উপদেষ্টাকে ব্যবহার করছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি ভালো মানুষ। অনেকে বলে আপনি সরল ও সোজা, প্যাচ বুঝেন না। আমরা বলবো আপনার আশপাশের সবাই ভালো মানুষ নয়। আপনার কাছের কিছু লোক আপনাকে বিভ্রান্ত ও ব্যবহার করছে। তাদের সরান। না হয় জনগণ সরিয়ে দিবে।

বিজ্ঞাপন

জামায়াতের নায়েবে আমির বলেন, হাসিনা ১৬ বছর টিকে ছিল। আর এভাবে চললে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল মুখে সংস্কারের কথা বললেও ঐকমত্য কমিশনে প্যাচ লাগিয়ে দেয়। সংস্কারের দাবি না মানলে জনগণ রাজপথে নামবে।

গণভোটের সিদ্ধান্ত মানায় বিএনপিকে ধন্যবাদ জনান। তবে তিনি অভিযোগ করেন এক্ষেত্রে দলটি কৌশল করছে। তারা বলে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করতে হবে। কিন্তু আমরা মনে করি এটা সম্ভব নয়। এক সঙ্গে দুটি ভোট হলে বিভিন্ন সমস্যা।

জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশে দুটি গণভোট ২১ ও ১৭ দিনে হয়েছে। তাই গণভোট নভেম্বরের ১৫ তারিখে করা যায়। এটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে।
অনেকে বলবেন গণভোট হলে জাতীয় নির্বাচনের জন্য একটা অনিশ্চিত। আমরা ও ভিন্ন যুক্তি দিতে পারি। আমরা মনে করি এটা টেস্ট হিসেবে দেখে তাদের সক্ষমতা যাচাই করা যেতে পারে।

হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. তাহের বলেন, দাবি আদায়ের জন্য যা যা দরকার আমরা করবো। জনগণের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আমরা বিএনপিকে বলবো আলোচনায় বসেন। এ সময় জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির পরই জাতীয় নির্বাচন দিতে হবে। সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। ভারসাম্য নেই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। বিগত দিনের খুনি, লুটেরা ও অর্থ পাচারকারীদের বিচার জাতীয় পার্টি ও ১৪ দল লুটপাটের সঙ্গে জড়িত। তাই তাদেরও বিচার করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সংস্কার করতে হবে। পুরাতন সনাতন পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে। সবার ভোটের মূল্যায়ন করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৫ আগস্ট বাংলাদেশ নতুন পরিচয় পেয়েছে। ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। সংস্কার, বিচারসহ ৫টি মৌলিক দাবি মানতে হবে। দেশে আর কোনও দিন ফ্যাসিবাদের জায়গা হবে না।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে মানববন্ধন কর্মসূচি রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন। একই কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি দল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত