কোনো বহিরাগতকে হোমনার মানুষ মেনে নিবে না: আজিজুর রহমান « বাংলাখবর প্রতিদিন

নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে

কোনো বহিরাগতকে হোমনার মানুষ মেনে নিবে না: আজিজুর রহমান

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ | ৬:৪০
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ | ৬:৪০
Link Copied!

হোমনার মানুষ নিজের পকেটের খরচ করে রাজনীতি করে। কোন বহিরাগত কে হোমনা- তিতাসের মানুষ মেনে নিবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এলাকার জনপ্রিয় ও ত্যাগী স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা।

তিনি বলেন, এলাকার জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত। বহিরাগত যত বড় নেতাই হোন না কেন, হোমনা-তিতাসের মানুষ তা মেনে নেবে না।

মঙ্গলবার(২৮ অক্টোবর) সকাল ১১ টায় মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারতের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। তিনি আরও বলেন,“হোমনা ও তিতাস উপজেলা বিএনপির বিএনপির অনেক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্য থেকে হোমনা-তিতাসের স্থানীয় যাকেই দল মনোনয়ন দেয়, আমরা তা মেনে নেব। কিন্তু কোনো ভাড়াটিয়া বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন

হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, বিএনপি নেতা দুলাল সরকার, মোক্তার হোসেন, মিজানুর রহমান, মাইনউদ্দিন,রুহুল ইসলাম মনি, মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এডভোকেট আজিজুর রহমান মোল্লা হোমনা সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সলর, সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

এই আসন থেকে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় জনগণ জানান, এম কে আনোয়ারের রেখে যাওয়া আদর্শ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা এবারও চান এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক, যিনি সৎ, নিষ্ঠাবান এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

এডভোকেট আজিজুর রহমান মোল্লা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নির্বাচন কে সামনে রেখে এলাকায় ব্যাপক কাজ করে যাচ্ছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত