বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দেবে বিসিবি « বাংলাখবর প্রতিদিন

বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ১:৫০
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ১:৫০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুনস, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস- ১১ বছরে এক ঢাকাই খেলেছে পাঁচটি ভিন্ন নামে। ঢাকার মতো ভিন্ন ভিন্ন নামে খেলেছে বরিশাল ও সিলেটও। ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের সঙ্গে সঙ্গে নাম বদলানোটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর থেকে এমন কিছু হবে না।

সবশেষ বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হলেও ২০২৬ বিপিএল শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এরই মধ্যে যেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা বেজে গেছে। কারা খেলবে আর কারা খেলবে না, সেটা নিয়ে শোনা যাচ্ছে নানা আলাপ আলোচনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএল সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকে অনেক নামে দল চেয়েছেন। যেমন আপনি বললেন ফরচুন বরিশাল। এখানে তিনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলো বোর্ড ঠিক করে দেবে। এটাকে আমরা ট্রেডমার্ক করে দেব যাতে করে এই নাম চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি যখন দলটা নেবেন, এই নামেই নিতে হবে।’ শাখাওয়াত বিসিবির মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন।

বিজ্ঞাপন

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৫ দল নিয়ে আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। বিপিএলের দল পেতে গতকাল ১১ প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে ঢাকা, কুমিল্লা, খুলনা, রংপুর, নোয়াখালী, বরিশাল ও সিলেটের জন্য একটি করে প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আর রাজশাহী ও চট্টগ্রামের জন্য আগ্রহ প্রকাশ করেছে দুটি করে প্রতিষ্ঠান। তবে শাখাওয়াত উদাহরণ হিসেবে যে ফরচুন বরিশালের কথা বলেছেন, তারা থাকছে না ২০২৬ বিপিএলে। তামিম ইকবালের নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজি ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বিপিএল জিতেছিল।

আগ্রহ দেখানো ১০ প্রতিষ্ঠান:

চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকা ক্যাপিটালস

বিজ্ঞাপন

ট্রায়াঙ্গাল সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম

এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড চট্টগ্রাম

ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ কুমিল্লা ফাইটার্স

টগি স্পোর্টস লিমিটেড রংপুর রাইডার্স

বাংলামার্ক লিমিটেড নোয়াখালী

মাইন্ডট্রি এন্ড রূপসী কংক্রিট খুলনা

আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট বরিশাল

দেশ ট্রাভেলস রাজশাহী

নাবিল গ্রুপ অব ইন্ডাসট্রিজ রাজশাহী

জে এম স্পোর্টস এন্ড এন্টারটেইমেন্ট সিলেট।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত