জিনের বাদশা পরিচয়ে গৃহবধু থেকে টাকা নিয়ে সাংবাদিক এনামুল হক উধাও « বাংলাখবর প্রতিদিন

জিনের বাদশা পরিচয়ে গৃহবধু থেকে টাকা নিয়ে সাংবাদিক এনামুল হক উধাও

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৯:২৫
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৯:২৫
Link Copied!
জিনের বাদশা পরিচয়ে প্রতারণা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় জীনের বাদশা পরিচয় দিয়ে সাংবাদিক এনামুল হক বিপ্লবের বিরুদ্ধে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মল্লিকবেগ(পয়ধর) গ্রামের মোছা.শাহেমা বেগম (৪০) এর সাথে একই গ্রামের ফারুক হোসেন (৪৫) ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ৩টি ছেলে সন্তানও আছে। গত ৮ অষ্টোম্বর ফারুক হোসেন নাজিমখাঁন ইউনিয়ন পরিষদের মাধ্যমে বি- তালাক নোটিশ পাঠান শাহেমা বেগমের কাছে। এরপর ফারুক হোসেন জাহানারা বেগম নামে এক নারীকে ২য় বিবাহ করেন।

মামলার ১নং আসামী সাংবাদিক এনামূল হক বিপ্লব অভিযোগকারী শাহেমা বেগমকে প্রথমে জিনের বাদশা পরিচয় দিয়ে ফোন দেন এবং ৭ দিনের মধ্যে সতীন জাহানারা বেগমকে তাড়িয়ে দিবেন বলে ৬০ হাজার টাকা নেন। ৭ অক্টোবর বিষয়টি গ্রাম ও সালিশি বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সাংবাদিক বিপ্লবকে এক লক্ষ টাকা জরিমানা করেন। বিপ্লব ওই রাতেই কৌশলে পালিয়ে যান।

বিজ্ঞাপন

বাদী শাহেমা বেগম বলেন,’সাংবাদিক বিপ্লব ষড়যন্ত্র করে আমার সংসার ভেঙ্গে জিনের বাদশা নাম করে টাকা হাতিয়ে নেয়। আমি আমার সতীন ও বিপ্লবের নামে থানায় অভিযোগ করেছি। আমার স্বামীকে ১ ও ২ নং আসামী ভুল বুঝিয়ে সংসার ভেঙেছে। বিচার না পেলে আমি আত্মহত্যা করব।’

এ বিষয়ে সাংবাদিক এনামুল হক বিপ্লব বলেন, ১ লক্ষ টাকা নয় মিটিংয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা দেড় মাসের মধ্যে দেয়ার কথা।’

রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী বলেন,’শনিবার এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত