রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ১০:২৭
মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ১০:২৭
Link Copied!

রাজারহাট থেকে আনন্দ বাজারগামী সড়ক মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উমরমজিদ ইউনিয়ন বাসী। রোববার(২নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের ইউনিয়নবাসী আয়োজিত স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় আছে। এতে আমাদের চলাচলের চরমভোগান্তি হচ্ছে। দুর্ঘটনা ঘটছে অহরহ। যদি মেরামত কাজের জন্য টেন্ডার হলেও ঠিকাদারের গাফিলতির কারনে আজ সড়কটি এখনো মেরামত হয়নি।দ্রুত সড়কের মেরামত কাজ সম্পন্ন করার দাবি রাখছি। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযুক্ত করে দিন।

এবিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডি’র ভারপ্রাপ্ত প্রকৌশলী মো: আব্দুর রশিদ মন্ডল বলেন দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় পরে রয়েছে। রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট(RCIP)১১.৭৭০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ টেন্ডারে ১৪ কোটি ৪৯ লক্ষ ৬৪ হাজার ১০টায় টেন্ডার পেয়েছে ঠিকাদার খায়রুল কবীর রানা।আগামী বছরের জানুয়ারীতে কাজটি সম্পন্ন হবার কথা।আজ ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবেন। কাজ শুরু না হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ঠিকাদারকে চিঠি দিব।মানববন্ধনে উপস্থিত আসাদুজ্জামান আসাদ,আমির হামজা বাচ্চু,মিজানুর রহমান মিজান,আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত