তারুণ্যের প্রতিনিধি বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী শ্রাবণ « বাংলাখবর প্রতিদিন

তারুণ্যের প্রতিনিধি বিএনপির সবচেয়ে কম বয়সী প্রার্থী শ্রাবণ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১২:৫৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১২:৫৬
Link Copied!
রওনকুল ইসলাম শ্রাবণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। তরুণ নেতা হিসেবে বিএনপির আস্থা অর্জন করতে পেরেছেন তিনি।

যশোর-৬ আসনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে কয়েক মাস ধরে যশোরে ব্যাপক আলোচনায় ছিলেন শ্রাবণ। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের কেশবপুর উপজেলায় সংসদীয় আসন-৯০ এর কাণ্ডারী তিনি।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিবের ঘোষণায় আসে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নাম। যশোরের সন্তান শ্রাবণ তরুণ নেতা হিসেবে কেন্দ্রের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের জন্য ভূমিকা রাখছেন।

দলীয় মনোনীতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে কেশবপুরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন শ্রাবণ। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“প্রিয় কেশবপুরবাসী
আসসালামু আলাইকুম।

বিজ্ঞাপন

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই,আপনাদের আপনজন,আপনাদের আবেগ কে শ্রদ্ধা ও সম্মান জানাই।

আমি শুধু অনুরোধ করবো,প্রিয় মমতাময়ী মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
আমরা কোন বিজয় মিছিল,কোন রকম মিষ্টি খাওয়া এবং হৈ হুল্লোড় করবো না।

আমরা সেদিনই বিজয় মিছিল করবো,সেদিনই মিষ্টি খাব,যেদিন দেশের গনমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয় করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
আপনারা যদি আমাকে সত্যি সত্যিই ভালোবাসেন,তাহলে দলের নির্দেশ এবং আমার অনুরোধ আপনারা রাখবেন, আমি বিশ্বাস করি।

আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন,আমাদের মধ্যে কোন বিভেদ নেই,বিভেদ তৈরি করতে কাউকে সুযোগ আমরা দিব না,আমরা সকলে মিলেই ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।

ভোট দিব ধানের শীষে
দেশ গড়বো মিলেমিশে”।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত