জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি « বাংলাখবর প্রতিদিন

জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে স্মারকলিপি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১:৪৮
Link Copied!

জনপ্রিয় ইসলামিক বক্তা জাকির নায়েককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধিতে ভূষিত করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছে একদল শিক্ষার্থী।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, জাকির নায়েককে সম্মানসূচক ডিগ্রি দিতে হবে ইসলামি জ্ঞান, যুক্তিবাদ ও মানবতার বার্তাকে সম্মান জানাতে। এটি হবে ঐতিহাসিক পদক্ষেপ, যা একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও ভাবমূর্তি বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, আপনাদের সদয় বিবেচনায় এই মহৎ ও সময়োপযোগী প্রস্তাব বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সুনাম-মর্যাদা বহুগুণে বাড়বে।

জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। দুই দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

জাকির নায়েক ভারতের নাগরিক। ২০১৬ সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত