মাদ্রাসা শিক্ষককে ফাঁসাতে ফেইসবুকে অপপ্রচার, থানায় জিডি « বাংলাখবর প্রতিদিন

মাদকের গডফাদারদের ভয়াবহ ষড়যন্ত্র

মাদ্রাসা শিক্ষককে ফাঁসাতে ফেইসবুকে অপপ্রচার, থানায় জিডি

ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ১:৩৬
ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ১:৩৬
Link Copied!
অভিযুক্ত ফেইসবুক পেজ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মিরপুরে মাদকের আধিপত্য বিস্তার ও অপকর্ম ঢাকতে মাদরাসা শিক্ষককে ফাঁসানোর উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগ এসেছে। Crime Report নামে একটি ফেইসবুক পেজ থেকে এই অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ কামরুল হাসান (৩৫)। এ ঘটনায় কামরুল হাসান পল্লবী থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৪৩৪।

জিডি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর মিরপুর ১১, বি-ব্লক ডুইপ আবাসিক এলাকায় চিহ্নিত মাদক কারবারি হেরোইন মোস্তাক ও তার ছেলেদের সাথে স্থানীয় বিহারি ক্যাম্প ও অন্যান্য কিছু মাদক কারবারি ও সন্ত্রাসীদের গোলাগুলি হয়। যেখানে ২০-২৫ জনের সাথে মাদ্রাসা শিক্ষক মোঃ কামরুল হাসানের ছবি সংযুক্ত করে কিছু ছবি ও ভিডিও আপলোড করে ফেইসবুক পেজ থেকে প্রচার করা হয়। অথচ ওই ঘটনার সময় কামরুল হাসান “বাউনিয়াবাধ ইসলামীয়া দাখিল মাদ্রাসা” তে দায়িত্ব পালন করছিলেন।

সুপরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে উল্লেখ করে ভুক্তভোগী কামরুল হাসান গণমাধ্যমে বলেন, “আমি এই মহল্লার একজন স্থানীয় বাড়িওয়ালার ছেলে। আমরা দীর্ঘদিন ধরে সম্মানের সাথে মহল্লায় বসবাস করছি এবং বরাবরই মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। যার কারণে কয়েকটি মাদক কারবারি গ্রুপের নিকট হয়েছি চক্ষুশূল। যার মধ্যে চিহ্নিত মাদক কারবারি হেরোইন সম্রাট মোস্তাক ও তার ছেলে ইয়াবা সুমন গ্যাং অন্যতম। তবুও একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে যুব সমাজকে বাঁচাতে নৈতিক দায়িত্ব থেকে আমি মাদকের বিরুদ্ধে এখনো প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি আমি মার খেয়ে মামলা করে নিজের বাড়ি ছাড়া হয়েছি। তবুও কতিপয় অসাধু গ্রুপ আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

বিজ্ঞাপন

অপপ্রচার চালানো ওই ঘটনার সাথে কামরুল হাসানের ন্যূনতম সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, “নভেম্বরের ৩ তারিখে মহল্লায় যে সময় গোলাগুলি হয়, আমি তখন আমার কর্মস্থল বাউনিয়াবাধ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলাম। যার সিসিটিভি ফুটেজ এবং আমার প্রতিটি সহকর্মী স্বাক্ষী ও প্রমাণ। কিন্তু দুঃখের বিষয়- কয়েকটি মাদক চোরাকারবারি চক্র আমাকে ফাঁসাতে ও আমার সম্মান নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে আমার নামে Crime Report নামে একটি ভুঁইফোঁড় পেজে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার মাধ্যমে আমি ও আমার পরিবার সমাজে হেয় হচ্ছি এবং আইনগতভাবেও জটিলতায় পড়তে পারি। সঙ্গত কারণেই আমি ৫ নভেম্বর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

ভুক্তভোগী কামরুল হাসানের দেয়া তথ্য থেকে দেখা যায়, Crime Report (https://www.facebook.com/share/v/1DgrLkocZM/) নামে একটি ফেইসবুক পেজে কিছু ব্যক্তির ছবি, ভিডিও এবং নামসহ পোস্ট করা হয়েছে। যেখানে Dhaka Mirpur সহ ৯৮ টি আইডি, পেজ ও গ্রুপকে ট্যাগ করা হয়েছে। কামরুল হাসানের ভাষ্যমতে- তিনি ওই পেজের ইনবক্সে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কোনো সাড়া দেয়নি। ফলে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন।

বিজ্ঞাপন

সত্যতা নিশ্চিত হতে কামরুল হাসানের কর্মস্থল বাউনিয়াবাধ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় যোগাযোগ করা হলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, “কামরুল হাসানের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং টার্গেট করে করা হচ্ছে। কারণ ঘটনার দিন কামরুল হাসান মাদ্রাসাতেই ছিলেন। তাহলে ডুইপে তিনি কিভাবে গেলেন ? আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

উল্লেখ্য, মিরপুরের মিল্লাত ক্যাম্প ও ডুইপ প্লটের মাদক সম্রাট মোস্তাক ও ছেলেদের নামে ইতোপূর্বে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এমনকি কোন্দলের জেরে ভুক্তভোগী কামরুল হাসান ২০২৪ সালের ৩০ আগস্ট মাদক কারবারি মোস্তাক অরফে হেরোইন মোস্তাক ও তার ছেলেদের নামে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই জীবন বাঁচাতে কামরুল হাসান নিজেের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আজ অবধি তার কোনো সুরাহা হয়নি, বরং ঝামেলা ক্রমশ জটিল হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত