হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ৫:০১
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ৫:০১
Link Copied!

কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লব ও গনসংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ মিছিল, স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। এরপর দলীয় নেতাকর্মী ও জনসাধারণদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। ‌র‍্যালিটি হোমনা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হাসান জকি, আবদুল আজিজ খন্দকার, মিজানুর রহমান, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, আবদুল লতিফ, মো. শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরকার, মো. আবদুল ওহাব, সাইদুল হাসান শাহীন, রেজাউল করিম মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলের মনোনয়ন দেয়ার জন্য বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত