চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া ভালো: হাসনাত « বাংলাখবর প্রতিদিন

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া ভালো: হাসনাত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ১২:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ১২:২২
Link Copied!

যারা প্রতি পাড়া-মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য চালু করেছে, তাদের সাথে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি সোমবার রাতে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “আমরা নাকি ২০টি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আসছি, যারা সংস্কারে বিশ্বাস করে, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিপক্ষে, প্রয়োজনে তাদেরকে দলে নিয়ে জোট গঠন করবো।”

বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে দাবি জানিয়ে তিনি বলেন, সেই আদেশ দিতে হবে ড. ইউনূসকে।

তিনি আরও বলেন, “বিএনপি জিয়ার আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তাই তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। যারা জিয়ার আদর্শ ধারণ করে তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে। অনেকেই আমাদের কল করে বিএনপিকে এই নব্য হাইজ্যাকারদের হাত থেকে রক্ষার অনুরোধ জানান।”

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলের দায় রয়েছে, কোন ভাবেই তা এড়ানোর সুযোগ নেই।”

বিজ্ঞাপন

জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সমন্বয় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত