গুরুদাসপুরে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন « বাংলাখবর প্রতিদিন

গুরুদাসপুরে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন

মোঃ সাইফুল ইসলাম, নাটোর
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:৫১
মোঃ সাইফুল ইসলাম, নাটোর
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:৫১
Link Copied!

এসএসসির এক পরীক্ষার্থীকে (১৫) বিদ্যালয় থেকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজুল ইসলাম ফিরোজকে (৪৮) যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁশলী মুন্সি আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে ধর্ষণ প্রমান হওয়ায় আদালত যাবজ্জীবন এবং অপহরণের ঘটনায় পৃথক একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে নির্যাতিত শিক্ষার্থীর পরিবার আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নাজিরপুরের দৌলতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ফিরোজ গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সিনীয়র সহ সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও মামলার নথি সূত্রে জানাগেছে, মামুদপুর গ্রামের ওই ছাত্রী নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। ২০২২ সালের ১ অক্টোর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে এলে বিদ্যালয়ের মূলফটকের সামনে থেকে প্রকাশ্যে ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিরুদ্দেশ হন প্রধান শিক্ষক ফিরোজ। এক পর্যায়ে রাজশাহীর একটি আবাসিক হোটেলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। পরে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি ভুক্তভোগির পরিবারকে জানান। এক পর্যায়ে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ফিরোজ ও তার দুই ভাইকে আসামি করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে ১১ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তকীতলার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

সরকারি কৌঁশলী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) মামলার রায় ঘোষণার তারিখ ছিল।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন, সাক্ষিদের স্বাক্ষ্য এবং ধর্ষণের ভিডিওতে প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হয়। এসময় অপরাধীকে দোষী সাব্যস্ত করে ধর্ষণের ধারায় যাবজ্জীবন ও অপহরণের অপর একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। পরে ফিরোজকে কারাগারে নিয়ে যায় পুলিশ। এ সময় খালাস দেওয়া হয় অপর দুই আসামীকে।

বিজ্ঞাপন

ওই ছাত্রীর পিতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মামলা দায়ের করার পর থেকে তিন বছরের বিভিন্ন সময়ে আসামী ফিরোজ ও তার স্বজনেরা নানাভাবে হুমকি দিয়েছেন। টাকার লোভ দেখিয়ে আপোস মিমাংসা করতে চেয়েছেন। কিন্তু মেয়ের সম্মানের কথা চিন্তা করে তারা সব প্রতিকুলতা পেরিয়ে মামলা চালিয়ে গেছেন। আশানুরূপ রায় পাওয়ায় তারা উচ্ছ্বাসিত। তবে আসামি বিএনপি নেতা হওয়ায় এলাকায় বসবাস করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত