মিরপুরে যৌথ অভিযান: গভীর রাতে ডিজে পার্টিতে ৩১ জন আটক « বাংলাখবর প্রতিদিন

মিরপুরে যৌথ অভিযান: গভীর রাতে ডিজে পার্টিতে ৩১ জন আটক

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ১২:৪১
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ১২:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মিরপুরে একটি রেস্তোরাঁয় গভীর রাতে ডিজে পার্টি চলছে- এমন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা–পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সেখানে যৌথ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছেন। গতকাল শনিবার দিবাগত ভোররাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, যৌথ অভিযানে রেস্তোরাঁ থেকে ২১ জন পুরুষ ও ১০ জন নারীকে আটক হয়। পরে সেনাবাহিনী আটক নারীদের তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। আর ২১ জন পুরুষকে থানায় নিয়ে আসে পুলিশ।

ছিনতাই–চুরি রোধে পৃথক অভিযান:

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানা–পুলিশ গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি রোধে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ১০ জন ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া ১৭ নভেম্বর নিষিদ্ধ একটি সংগঠনের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি সামনে রেখে নাশকতা বা মিছিলের পরিকল্পনা থাকতে পারে- এমন আশঙ্কায় পুলিশ থানা এলাকায় বিশেষ নজরদারি চালায়। এ অভিযানে আরও ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত