ছাত্রদলে যোগ দিলেন শিবিরের সাবেক নেতা « বাংলাখবর প্রতিদিন

ছাত্রদলে যোগ দিলেন শিবিরের সাবেক নেতা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৯:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৯:১০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খাগড়াছড়িতে রাজনৈতিক অঙ্গণে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের ছাত্রদলে যোগদান।

অর্ধশতাধিক সমর্থক-কর্মীকে সঙ্গে নিয়ে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বের মধ্যেও যে ইতিবাচক পরিবর্তন আসছে, রুবেলদের যোগদান তারই প্রমাণ। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. রুবেল বলেন, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু প্রশ্ন তার মনকে নাড়া দিলে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। এরপর ছাত্রদলে যোগ দেওয়ায় নানা হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে।

২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হওয়া রুবেল একে একে রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

নিজের অতীত প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা জীবন ভুল পথে ব্যয় করেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ভুল সিদ্ধান্ত নিয়েছি। শৈশব-যৌবনের মূল্যবান সময় এবং অনেক মামলা ঝামেলা দিয়েছি। এখন সঠিক পথে নতুনভাবে শুরু করতে চাই।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত