শাহবাগে ‘গানের আর্তনাদে’ জুলাই মঞ্চের বাধার ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি « বাংলাখবর প্রতিদিন

শাহবাগে ‘গানের আর্তনাদে’ জুলাই মঞ্চের বাধার ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৩:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৩:৫৭
Link Copied!

নাস্তিক ও বিতর্কিত বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে কথিত বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- সে বিষয়ে ওই নেতার কাছে ব্যাখ্যাও চেয়েছে দলটি।

এনসিপির ওই নেতার নাম আরিফুল ইসলাম। তিনি দলের দক্ষিণাঞ্চলের সংগঠক। গতকাল শনিবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক চিঠিতে আরিফুলকে সাময়িক অব্যাহতি দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না- তার যথাযথ ব্যাখ্যা আগামী দুই কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে দাখিলের নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগে গত শুক্রবার বিকেলে ‘গানের আর্তনাদ’ শিরোনামে কর্মসূচি ডেকেছিল ‘সম্প্রীতি যাত্রা’ নামে বামপন্থী লেখক, শিল্পী, অধিকারকর্মী ও রাজনৈতিক কর্মীদের একটি প্ল্যাটফর্ম। জাতীয় জাদুঘরের সামনে মঞ্চ করে এ কর্মসূচি শুরু হলে মিছিল নিয়ে সেখানে যান ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠনের নেতা ও কর্মীরা। তখন তাঁরা বাউলদের পক্ষে নেওয়া ওই কর্মসূচির বিরোধিতা করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে বাধা দেওয়ার ওই ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলামকে। ঘটনাটির পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফুলের এনসিপির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা উল্লেখ করে একাধিক পোস্ট দেখা যায়। এসব পোস্টে এটাও দাবি করা হয় যে অভিযুক্ত আরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ শাখা ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) সাবেক সহসভাপতি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত