তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৪:১৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৪:১৩
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। তার ঢাকায় আসার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সরকারকে।

মঙ্গলবার (২ ডিসেম্বরে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে তাকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

বিজ্ঞাপন

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত ৩০ নভেম্বর তিনি বলেছিলেন, ‘এটাতে একদিন লাগে। তিনিযদি আজকে বলেন যে আসবেন, আগামীকাল হয়তো এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন, অসুবিধা নেই।’

২০০৭ সালের জানুয়ারি মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হন তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালে মুক্তি পান তিনি। একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এরপর থেকে তিনি লন্ডনে বসবাস করছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত