ভূঞাপুরে জামায়াতের পথসভায় বিএনপির হামলা ও ভাঙচুর « বাংলাখবর প্রতিদিন

ভূঞাপুরে জামায়াতের পথসভায় বিএনপির হামলা ও ভাঙচুর

মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৫:০২
মোঃ শামীম হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৫:০২
Link Copied!
ভাংচুরের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভার পর দলের এক নেতাকে হামলা, হুমকি দেওয়া এবং সভাস্থলে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় দুটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফলদা বাজারে জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গাইল-২ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী হুমায়ুন কবির ও জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতাদের অভিযোগ, সভা চলাকালে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের সদস্যরা মিছিল নিয়ে বারবার সমাবেশস্থল প্রদক্ষিণ করে এবং উদ্দেশ্যমূলক স্লোগান দেয়। এতে পরিবেশ বিনষ্ট হলে জামায়াত নেতারা পূর্ব দিক দিয়ে স্থান ত্যাগ করেন।

তারা আরও অভিযোগ করেন, বিএনপি-ছাত্রদলের ফলদা ইউনিয়নের সভাপতি সোহাগ সরকারসহ ২০-২৫ জনের একদল লোক জামায়াতের ফলদা ইউনিয়ন শাখার সেক্রেটারি মিজান (৪২)- কে ঘিরে ধরে। এ বিষয়ে মিজান স্থানীয় থানায় অভিযোগ করেন, জিডি নম্বর ৪৮১।

বিজ্ঞাপন

তিনি জানান, তাঁকে বাড়িঘর ভাঙচুর, আগুন দেওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং জামায়াতকে ভোট দিলে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি জানান, আগে থেকেই তাঁকে ব্যবসায় বাধা দেওয়া ও বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল।
অন্যদিকে, জামায়াতের আরেক নেতা মোঃ সুজন মিয়া থানায় আরেকটি জিডি করেন, যার নম্বর ৪৬২। তিনি জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পথসভাস্থলে হামলা চালিয়ে ৪৭টি চেয়ার, হ্যালোজেন লাইট ও টেবিল ভাঙচুর করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম হোসেনকে লাঠিসোটা দিয়ে মারাত্মকভাবে পিটানো হয়।

ইব্রাহিম হোসেন জানান, তিনি বিএনপি করলেও তাঁর ছেলে জামায়াতে ইসলামী করার কারণে তাঁকে হুমকি দেওয়া হয় এবং প্রহার করা হয়।
মিজান জানান, নিরাপত্তাহীনতা ও ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনি প্রমাণ সংরক্ষণের জন্য তিনি থানায় এই সাধারণ ডায়রি করতে বাধ্য হন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান ও ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় ওসি সাব্বির রহমান বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান আছে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কে কোন দল সেটা আমরা দেখব না।”

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানান, ফলদা বাজারে সংঘটিত ভাঙচুরের ঘটনাকে প্রশাসন শূন্য সহনশীলতার নীতিতে বিবেচনা করছে এবং করবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো অপরাধ ফৌজদারি আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণের আওতায় আনা হবে।

ইতোমধ্যে ঘটনাস্থলে সংগ্রহ করা প্রমাণের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীদের শনাক্তকরণ ও পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। “স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, তারা যে দলেরই হোক না কেন, দল-পক্ষ পরিচয় নির্বিশেষে, যেকোনো প্রকার সহিংসতায় জড়িত প্রত্যেককে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। আইনবিধি অনুযায়ী তাদের মূলোৎপাটন করা হবে।

জানানো হয়েছে, কেউ কোনোভাবেই ন্যায়বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল নাগরিক ও পক্ষকে আইন মেনে চলার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আইনবিধির বাইরে গিয়ে ধৃষ্টতা দেখালে, আইন অমান্য করলে, আইনবিধি অবহেলা করলে তাকে ছাড় দেওয়া হবে না। ভূঞাপুরে অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট এবং অটল।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত