হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের « বাংলাখবর প্রতিদিন

হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:২০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:২০
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদি পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন- এ নৃশংস ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্রদলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি- সরকারকে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন, যাতে তারা দুষ্কৃতকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারে।

কর্মশালায় অংশ নিয়ে তিনি দেশ গড়ার লক্ষ্যে পরিকল্পিত ও সমন্বিত রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাকে দুঃখজনক উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এর আগে, শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত